কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর দাখিল মাদ্রাসার তথাকথিত প্রতিষ্ঠাতা ও ইবতেদায়ী জাহাঙ্গীর কর্তৃক শিক্ষক খাইরুল ইসলামকে শারিরীকভাবে লাঞ্চিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশের প্রাইমারী, হাইস্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষকদের সাধারণত নিজ জেলায় পোস্টিং হয়। সরকারি শিক্ষকদের টুকটাক বদলী হলেও বেসরকারী কলেজে বদলী সিস্টেমই চালু নেই। ফলে স্থানীয় কিছু শিক্ষক প্রাইভেট বাণিজ্য শুরু করে আর কিছু শিক্ষক স্থানীয় ও রাজনৈতিক প্রভাবে হয়ে উঠে শিক্ষক স’ন্ত্রা’স। ব্যাহত হয় অফিসিয়াল কাজ, ক্ষতিগ্রস্থ হয় শিক্ষার্থীরা।
ছবির ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে। অনলাইন থেকে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রামে এক মাদ্রাসায় রংপুর থেকে আগত এক শিক্ষকের উপর স্থানীয় শিক্ষক অন্যায়ভাবে আক্রমণ করে। শুধু এই ঘটনা নয়, বাংলাদেশের প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের পর্যালোচনা করলে একই চিত্র চোখে পড়বে। স্থানীয়দের দাপড়ে অন্যদের চাকরি করা কঠিন হয়ে পড়ে। এক জায়গায় দীর্ঘদিন থাকার সুযোগ পেলে স্বৈরাচার তৈরি হবে, এটিই স্বাভাবিক। এজন্যই জনসেবা আর স্বচ্ছতা নিশ্চিত করতে চাকরিতে বদলি খুব গুরুত্বপূর্ণ অংশ।
অথচ ব্যাংক বা অন্যান্য সরকারি চাকরির মতো ৩ বছর পরপর নিয়মিত বদলি চালু থাকলে এর সমাধান সহজেই সম্ভব। সরকার আসে সরকার যায়, শিক্ষার দায়িত্বে বিভিন্ন পর্যায়ে কতজন আসেন। কিন্তু নিয়মিত বদলী নিয়ে ভাবেননি আজ পর্যন্ত কেউ…
Leave a Reply